ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২২ বিকাল ৫:৫২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর। এবিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাকৃবি  ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও ডীন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. এরশাদুল হক।
 
তিনি আরও বলেন, এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২৫০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। শিক্ষার্থীদের সুবিধার জন্যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরীক্ষার অঞ্চল, আসনবিন্যাস, রুম নম্বর সম্বলিত ব্যানারের ব্যবস্থা করা হয়েছে। এতে সহজেই তারা তাদের আসন খুঁজে পাবে।
 
এছাড়াও শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ মোট ১০টি কেন্দ্রে সকাল সাড়ে এগারোটায় একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন স্টল তৈরি করেছে। এছাড়া বিভিন্ন বিভাগীয় ও জেলা সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে।
 
নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ মহির উদ্দীন বলেন, আমরা সার্বিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।

এমএসএম / এমএসএম

মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি

‎সুনামগঞ্জের বিভিন্ন নদী বন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি'র প্রতিবাদে মানববন্ধন

রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও ঝাড়ুদার সোহেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা

ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ

সার আছে, তবু সংকটের হাহাকার