ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২২ বিকাল ৬:৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মিলনায়তনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী প্রমুখ। এসময় নগরকান্দা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চবিদ্যালয়ের  প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ব্রাহ্মণডাঙ্গা উচ্চবিদ্যালয়ের  প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, ফুলসুতি আঃ আলেম চৌধুরী উচ্চবিদ্যালয়ের  প্রধান শিক্ষক আঃ মান্নান মিয়া, লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ নাথ রায় এবং বিলগোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সরদারকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের হাতে ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ