খালিয়াজুরীতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে শিশু ধর্ষনের শিকার, আটক ১
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের নাওটানা হাওড়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এগার বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষনের অভিযোগে এক জনকে আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নুরপুর বোয়ালী গ্রামের জাহানুর মিয়ার পাশের বাড়ীর মোশারফ (৩৫) মিয়ার সাথে নাওটানা হাওড়ের স্লুইস গেইটের কাছে গরুর জন্য ঘাস কাটতে গেলে ধর্ষক মোশারফের সাথে থাকা ঐ শিশুকে ইচ্ছের বিরুদ্ধে যৌন হয়রানি করে ধর্ষক মোশারফ। যৌন হয়রানির করার প্রায় এক ঘন্টা পর ধর্ষিতা শিশুকে নিয়ে ধর্ষক বোয়ালী বাজারের কাছে এসে মেশিনে তেল লাগবে বলে নৌকা রেখে সে পালিয়ে যায়। ধর্ষিতা শিশু বাড়ীতে গিয়ে তার মার কাছে ঘটনাটি খোলে বলার পর ধর্ষিতার মা আশে পাশের লোকজনকে জানালে উত্তেজিত জনতা মোশারফকে ধরে স্থানীয় ইউ,পি চেয়ারম্যানের কাছে নিয়ে যায়।
মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হাকিম ঘটনার সত্যতা স্বীকার বলেন,স্থানীয় জনগন ধর্ষককে আমার কাছে নিয়ে আসে আমি তৎক্ষনাত ইউএনও স্যার ও ওসি সাহেবকে অবগত করার পর থানার পুলিশ এসে ধর্ষককে ধরে থানায় নিয়ে যায়।তিনি আরও বলেন এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করিও ধর্ষকের শাস্তির দাবী করি।
ঘটনার তদন্ত কর্মকর্তা উপ সহকারী পরিদর্শক মোঃ মকবুল হোসেন বলেন, ভিকটমের ডাক্তারী পরীক্ষা ও জবান বন্দী লিপিবদ্ধ করার জন্য নেত্রকোণার সদর হাসপাতাল ও বিজ্ঞ হাকিমের কাছে নেওয়া হবে এবং ধর্ষককে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় মামলা রুজু বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
Link Copied