আক্কেলপুরে ধান ক্ষেতে পাওয়া গেছে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ
জয়পুরহাটের আক্কেলপুরে ধান ক্ষেতে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশের খবর পেয়েছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নে ঘটেছে।
নিহত ব্যবসায়ীর আশরাফুল ইসলাম খেলু (৩২) ওই ইউনিয়নের কানছপাড়া গ্রামের সামছুল হকের ছেলে। নিহত ব্যবসায়ীর তিলকপুর রেল স্টেশনে মোবাইলের যন্ত্রাংশ,বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা রয়েছে।
নিহতের পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেনি নিহত খেলু। শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি ক্ষেতে মরিচ ওঠাতে গিয়ে তিলকপুর মহাবিদ্যালয়ের উত্তর পাশের্^ ধান ক্ষেতের আইলের পাশে মাথা ও মুখ থেতলানো রক্তাক্ত একটি লাশ দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকারে স্থানীরা এসে লাশটি দেখে তাকে চিহ্নিত করে তার পরিবার ও থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনা স্থলে একটি রক্তাক্ত ইটও পাওয়া গেছে।
নিহতের পরিবার সূত্রে আরো জানা গেছে, গত কয়েকদিন পূর্বে ওই ব্যবসায়ীর নিকট থেকে প্রায় দেড় লক্ষ টাকা ছিনতায় হয় এবং একটি মেয়ের সাথে তার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। এই ঘটনাগুলোর জের ধরেই ঘটনাটি ঘটতে পারে ।
নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘গতকাল রাতে তার ভাই দোকান বন্ধ করে বাসায় ফিরেনি। তার মোবাইল ফোনে অনেকবার ফোন করলে ফোন বন্ধ পাই। আমরা রাতেও অনেক খোঁজাখুজি করেও পাইনি। সকালে ধান ক্ষেতে তার লাশ পাই। তাকে পরিকল্পিকভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই’।
তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহবুব সজল বলেন, ‘সকালে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ছেলেটি ভদ্র স্বভাবের ছিল। তার সাথে কারও শত্রুতা ছিল না বলে আমরা জানি’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়