রানির মৃত্যু : ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট স্থগিত
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোক পালন করা হচ্ছে। যার প্রভাব পড়েছে খেলার খেলার মাঠেও।
রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে শুক্রবার (৯ সেপ্টেম্বর) ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত হয়ে গেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) থেকে খেলা হবে কিনা, তা পরে জানিয়ে দেওয়া হবে।
বৃষ্টির কারণে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল। শুক্রবার দ্বিতীয় দিনের খেলাও হবে না বলে ইতোমধ্যে নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ডজুড়ে জাতীয় শোক থাকায় তৃতীয় টেস্টের বাকি তিন দিনের খেলা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।
প্রসঙ্গত, সবচেয়ে বেশি সময় (৭০ বছর) ধরে স্বীয় পদে থাকা এলিজাবেথ রাজ সিংহাসনে বসেন ১৯৫২ সালে। রানির মৃত্যতে তার বড় ছেলে প্রিন্স চার্লস (সাবেক প্রিন্স অব ওয়েলস) ব্রিটেনের নতুন রাজার মুকুট মাথায় পরেছেন। ১৯২৬ সালের ২১ এপ্রিল রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহণ করেন। তাঁর সময়কালে ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রানি, যাদের মধ্যে উইনস্টন চার্চিলও ছিলেন।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে