ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কোহলি ফর্মে ফেরায় যা লিখলেন আনুশকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ১২:৯

সেঞ্চুরি হাঁকানোটা একসময় অভ্যাসে পরিণত হয়েছিল বিরাট কোহলির। অথচ গত তিন বছরের অধিক সময় ধরে তার ব্যাটে সেঞ্চুরি খরা। শুধু সেঞ্চুরি নয়, রানের দেখাও পাচ্ছিলেন না তেমন। রান খরার কারণে দল থেকে বিশ্রামের অজুহাতে বাদ পড়তে হয় তাকে।

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর এশিয়া কাপে এসে নিজের ছন্দ খুঁজে পেলেন কোহলি। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে এসে তিন অঙ্কের ম্যাজিক ফিরা ছুঁয়েছেন তিনি। ৬১ বলে ১২টি চার আর ৬টি ছক্কায় ১২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন কোহলি। এটি বিরাট কোহলির ৭১তম সেঞ্চুরি। যা ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটারের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি। 

স্বামীর এমন প্রত্যাবর্তনে খুশির বন্যায় ভাসছে স্ত্রী আনুশকা। কারণ খারাপ সময়ে কোহলিওর পাশাপাশি আনুশকাকে কথা শুনতে হয়েছে। কোহলি ফর্মে ফেরায় উচ্ছ্বাসিত আনুশকা তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ‘সবকিছুতে তোমার পাশে আছি’। 

এদিকে ম্যাচ শেষ হওয়ার পর নিজের এই সেঞ্চুরি আনুশকা আর মেয়ে ভামিকাকে উৎসর্গ করেছেন বিরাট। ম্যাচ শেষে এক সাক্ষাতকারে কোহলি বলেছেন, গত আড়াই বছর আমি অনেক কিছু শিখেছি। আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল। একজন আমার জন্য সব কিছু উৎসর্গ করেছে। আর সেটা হলো অনুশকা। এই সেঞ্চুরিটি তাকে এবং আমাদের মেয়ে ভামিকার জন্যই।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক