ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজেকে নির্দোষ দাবি করলেন লামিচানে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ২:৬

নেপাল ক্রিকেট দল থেকে বহিষ্কৃত অধিনায়ক সন্দীপ লামিচানে তার বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগকে ভিত্তিহীন বললেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

গত বুধবার কাঠমান্ডু পুলিশ স্টেশনে এক ১৭ বছর বয়সী নারী লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তারপরই তদন্তে নামে পুলিশ এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর বৃহস্পতিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল তাকে নিষিদ্ধ করে। বর্তমানে এই স্পিনার সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে আছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপর জ্যামাইকা তাল্লাওয়াসও অব্যাহতি দেয় লামিচানেকে। এরপরই প্রথমবার অভিযোগ নিয়ে মুখ খোলেন ২২ বছর বয়সী নেপালি তারকা ক্রিকেটার।

শুক্রবার সকালে টুইটারে লামিচানে লেখেন, ‘আমি নির্দোষ এবং নেপালের আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি সিপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং কয়েকদিনের মধ্যে দেশে ফিরে যাবো। এসব ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হতে আমি প্রস্তুত। নির্দোষের ন্যায়বিচার হোক এবং জড়িত সকলকে নিয়ে সুষ্ঠু তদন্ত হোক। আশা করি আইন সবার জন্য সমানভাবে কাজ করবে।’ 

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক