ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চিলমাড়ী বদলি হয়ে গেলেন ফুলছড়ি উপজেলার প্রকৌশলী ফিরোজুর রহমান


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ২:৩২
ঘুষ-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের পাহাড় কাঁধে নিয়ে অবশেষে চিলমাড়ী বদলি হয়ে গেলেন ফুলছড়ি উপজেলার প্রকৌশলী অ:দা:ফিরোজুর রহমান। 
 
গতকাল বৃহস্পতিবার প্রধান প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যম জানতে পারা যায়,তাকে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বদলি করা হয়েছে এবং ফুলছড়িতে আসছেন চিলমারী উপজেলা সহকারী প্রকৌশলী (উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব) পদে মো: রফিকুল ইসলাম, কে অত্র দপ্তরে বদলি করা হয়েছে।
 
অফিসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, যে গত ২৬/০৮/২২ তারিখে কাউকে কিছু না বলে বাবার অসুস্থতার কথা বলে  কথা বলে গাইবান্ধা বাস টার্মিনাল হতে ঢাকা চলে যায়। গত ২৯/০৮/২২ অফিসে এসে সবাই জানতে পারে ফিরোজুর রহমান কুড়িগ্রামের চিলমারীতে বদলি হয়ে গেছে।
 
উল্লেখ্য,ফিরোজুর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেন অর্থ আত্মসাতসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ দৈনিক সকালের সময়ে নিউজ প্রচারিত হয়।এর মধ্যে ঠিকাদারদের ঘুষের বিনিময়ে কাজ পাইয়ে দেয়া, নিজের পাসওয়ার্ড দিয়ে টেন্ডার ড্রপ করা, নিম্নমানের কাজ করে ঠিকাদারের সঙ্গে কাজের লভ্যাংশ ভাগ করে নেয়া,কাজ না করে ঠিকাদারের নামে বিল উঠিয়ে সমুদয় টাকা নিজ পকেটে রাখা,ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা, অফিসের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার এবং গালমন্দ করার অভিযোগ উঠে।
 
গত আগস্ট মাসের ২৭ তারিখে দৈনিক সকালের সময় পত্রিকায় নিউজ প্রচারিত হওয়ার পর। সেখানে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে।
 
ফুলছড়ি উপজেলার মানুষ দাবি করেন, তার বদলি নয় আত্মসাতের তদন্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। কারণ এই দুর্নীতিবাজ অফিসার যেখানে যাক না কেন দুর্নীতি করে দেশের ক্ষতি করবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার