হোমনায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা
কুমিল্লার হোমনায় রাতের আধারে বাজারের একটি দোকান ঘরে আগুন লাগানোর ঘটনায় অপরাধিকে সনাক্ত করে বিচারের দাবীতে সমাবেশ করেছেন ব্যবসায়ি মহল। ঘটনাটিকে দফারফায় শেষ করার অভিযোগে ব্যবসায়ীদের মাঝে বাড়ছে উত্তেজনা।
গত ৩১ আগস্ট রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের প্রাচীন বাজার রামকৃষ্ণপুরের মতিহার কিচেন রেস্টুরেন্ট গলির মেসার্স তারেক এন্টারপ্রাইজ-২ নামের একটি সেনিটারি এন্ড ইলেক্ট্রিক দোকানে রাত অনুমান সাড়ে দশটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। টের পেয়ে স্থানীয়দের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে। ফলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরে আশেপাশের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুঁটেজে দেখা যায় ৩১ তারিখ রাত সাড়ে ১০ টার দিকে এক ব্যক্তি মেসার্স তারেক এন্টারপ্রাইজ-২ দোকানে বাহির থেকে ভিতরে আগুন দিচ্ছে। এবং একটু দুরে আরও দুইজন লোক রাস্তায় দাড়িয়ে আছে। কিন্ত ঐ ফুঁটেজেটি সাদাকালো হওয়ায় তাদের চেহারা সনাক্ত করা যাচ্ছে না। তবে দোকানের মালিকের বড় ভাই একই সময়ে মোটর সাইকেলে চড়ে পাশের একটি হোটেলে মালিকের সাথে কথা বলতে দেখা গেছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ি মহল তার ভাইকে সন্দেহ করেন বলে জানা যায়।
এই ঘটনার পাঁচদিন পরে দোকানের মালিক আল আমিন নিরপেক্ষ তদন্ত দাবী করে থানায় একটি জিডি করেন। এরই মধ্যে বাজার ব্যবসায়িদের নামে গোপন রফাদফার অভিযোগ এনে এবং অপরাধির বিচারের দাবীতে বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এ নিয়ে বুধবার বিকালে রামকৃষ্ণপুর বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে সিসিটিভি ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করে স্বাক্ষীপ্রমানের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে,বক্তব্য রাখেন সহ সভাপতি মো. ইব্রাহিম,সেক্রেটারী এমদাদ হোসেন,মো.হুমায়ুন কবির,শওকত আলী মোল্লা, হাসান মোল্লা, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন মাষ্টার, সাইফুল ইসলাম,মো.ফরিদ মিয়া সহ বাজারের ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ইতিপূর্বে এ বাজারে বেশ কয়েকটি অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে এ সমস্ত ঘটনায় শত শত দোকান পাট পুড়ে ছাই হয়েছে। সর্বশান্ত হয়েছে অনেক দোকানদার। কিন্ত তথ্য প্রমানের অভাবে এ ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হয়েছে।
৩১আগস্ট রাতের অগ্নিকান্ডের ঘটনা সময় মত আগুন নিয়ন্ত্রন না হলে আগের মতই পুরো বাজার পুড়ে ছাই হয়ে যেতো। বাজারের বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্য পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সাক্ষী প্রমানের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার দাবী তাদের।
এদিকে দোকান মালিক আল আমিনের ভাই সন্দেহভাজন মো.এনামুল হক জানান, আমার দোকানে আমি কেন আগুন লাগাতে যাবো। আমার ব্যবসার উন্নতি দেখে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আসল অপরাধির বিচার দাবী করছি। থানা সূত্রে জানা যায়, এই বিষয়ে তদন্তর বার দেওয়া হয় চৌকস পুলিশ অফিসার এ এস আই মাসুদ রানা কে তিনি বলেন, আমাদের তদন্ত অব্যাহত রয়েছে ভিডিও ফুটেজ দেখেছি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
Link Copied