ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ওপেনার 'কোহলি' প্রসঙ্গে বিস্ফোরক লোকেশ রাহুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ৩:২৯

অবশেষে শতরান এলো বিরাট কোহলির ব্যাটে। ১০২১ দিন পর দেখা মিললো সেই শতরানের। হোক না প্রতিপক্ষ আফগানিস্তান। বিরাট কোহলিতো শতরান করলেন। আফগান ম্যাচে ওপেন করতে নেমেছিলেন সাবেক এই ভারত অধিনায়ক। রোহিত খেলেননি। লোকেশ রাহুলের সঙ্গে নামেন কোহলি। রাহুলও বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৬২ রানের ইনিংস খেলেন। 

কিন্তু ঘুরেফিরে সবার মুখেই কোহলির নাম। এশিয়া কাপে এসে ছন্দে ফিরলেন। টি-২০ বিশ্বকাপের আগে যা ভারতীয় দলের জন্য স্বস্তিদায়ক। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তাহলে কোহলিকে ওপেন করতে পাঠানো উচিত টি-২০ আন্তর্জাতিকে। আইপিএলে আরসিবির হয়েও প্রায় নিয়মিত ওপেন করতে দেখা যায় কোহলিকে। 

লোকেশ রাহুলের কাছে এই প্রশ্ন ধেয়ে আসতেই তাঁর জবাব, তাহলে আমি বসে যাব?‌ এরপরই রাহুল বলেছেন, ‘কোহলির রানে ফেরাটা দলের কাছে স্বস্তির। আফগানিস্তানের বিরুদ্ধে এরকম একটা ইনিংস খেলে বিরাট কোহলিও নিশ্চয়ই তৃপ্তি পেয়েছে। দীর্ঘ পরিশ্রমের ফসল। ২২ গজে ক্রিকেটাররা যত বেশি সময় কাটাবে, দলও ততই উপকৃত হবে। 

আফগানিস্তানের বিরুদ্ধে ভারত দলের অধিনায়ক রাহুল আরও বলেছেন, ‌টানা ২-৩টি ইনিংস খেললে আত্মবিশ্বাস এমনিই এসে যায়। বিরাট কোহলি দীর্ঘদিন ধরে খেলছে। তাই শুধু ওপেনিংয়ে নয়, তিন নম্বরে ব্যাট করতে এসেও নিয়মিত শতরান করেছে কোহলি। সকল ক্রিকেটারেরই একটা ভূমিকা থাকে। আর সেই ভূমিকাটা সে দারুণভাবে পালন করেছে। এরপরই রাহুলের সংযোজন, পরবর্তী যে সিরিজ খেলব, সেখানে হয়ত দেখবেন বিরাটের ভূমিকা বদলে গেছে।

নিন্দুকদের একহাত নিয়ে রাহুল বলেছেন, বিরাট কোহলির ভারতের হয়ে খেলার আবেগ ও রান করার তীব্র আকাঙ্খা বরাবরই ছিল। হয়ত তিন অঙ্কের রান আসেনি। কিন্তু বিরাট ব্যর্থ এটাও বলা যাবে না। গত দুই-তিন বছরেও সাদা বলের ক্রিকেটে সর্বোচ্চ রান প্রাপকদের তালিকায় বিরাট প্রথম তিনেই থেকেছে।

রাহুল আরও বলেন, বিরাটের এই শতরানে ড্রেসিংরুমের কেউ অবাক নয়। কারণ বিরাটের বড় রানে ফেরাটা সময়ের অপেক্ষা ছিল। এই শতরান বিরাটকে আত্মবিশ্বাস জুগিয়ে গেল। এমনকি দলও আত্মবিশ্বাস পেল।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক