ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মাঠের বাইরে বেনজেমা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ৪:৩৭

রিয়াল মাদ্রিদের জন্য দু:সংবাদ। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচে থাই ইনজুরিতে পড়েছেন দলটির স্ট্রাইকার করিম বেনজেমা। তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এ মাসের শেষ পর্যন্ত সময় লাগবে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।

ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্সদের হয়ে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে ৩০ মিনিটে বেনজেমা ইনজুরি পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। সে সময় তার পরিবর্তে মাঠে নামানো হয় বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডকে। বুধবার রিয়ালের এক বিবৃতিতে বলা হয়েছে ইনজুরিতে বেনজেমার ডান থাইয়ের পেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। 

রিয়ালের পক্ষ থেকে অবশ্য নিশ্চিত করে জানানো হয়নি কবে নাগাদ মাঠে ফিরতে পারেন ৩৪ বছর বয়সী এই ফ্রেঞ্চম্যান। তবে স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্রে জানা গেছে, আগামী ২ অক্টোবরের আগে অন্তত বেনজেমার মাঠে নামা হচ্ছেনা। এর মধ্যে লা লিগায় রিয়াল মায়োর্কা ও এ্যাথলেটিকো মাদ্রিদের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে আরবি লিপজিগের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে বেনজেমাকে পাওয়া যাবে না। এছাড়া অস্ট্রিয়া ও ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের উয়েফা নেশন্স কাপের ম্যাচেও অনুপস্থিত থাকবেন বেনজেমা। 

গত মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৪২ গোল করেছিলেন এই ফরাসি তারকা। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রিয়ালের হয়ে বেনজেমা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে