ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রানীর মৃত্যুতে ইংল্যান্ডে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ বিকাল ৫:৪৯

গতরাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর সিংহাসনে থাকার পর যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘদিন রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।   তার মৃত্যুতে সম্মান জানিয়ে ইংল্যান্ডে এক সপ্তাহের জন্য সব ধরণের ফুটবলীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনি, রবি ও সোমবার মাঠে গড়ানোর কথা ছিল প্রিমিয়ার লিগের দশটি ম্যাচ। শুধু প্রিমিয়ার লিগই নয়; নারী ফুটবল লিগ, জাতীয় চ্যাম্পিয়নশিপ লিগসহ তৃণমূল ফুটবলও স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া গলফ টুর্নামেন্ট ও ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওভালে চলমান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টারস বলেছেন,'আমাদের ক্লাবগুলো দেশের প্রতি মহামানবের দীর্ঘ এবং অটল সেবার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। এটি কেবল জাতির জন্যই নয়, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য একটি অত্যন্ত দুঃখজনক সময়, যারা তাকে প্রশংসিত করেছিল এবং আমরা তার মৃত্যুতে শোকাহত ও সকলের সাথে একত্রিত হয়েছি। '

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক