সাফে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী দল
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে আত্মবিশ্বাসী সাবিনারা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় এ ম্যাচেও জয় ছাড়া বিকল্প ভাবছে না লাল সবুজের প্রতিনিধিরা।
নেপালের দাশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায়। এবারের আসরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে তারা। তবে এই জয়ে উচ্চাসে ভেসে যায়নি, কোনো বিশ্রাম না নিয়ে কঠোর অনুশীলন করেছে সাবিনা-মনিকারা।
প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেলেও ব্যবধান বড় করতে পারেনি বাংলাদেশ। নষ্ট করেছে একাধিক সুযোগ। তবে এবার আর কোনো ভুল করতে চায় না তারা। পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে গোলাম রব্বানির শিষ্যরা।
পাকিস্তানের সঙ্গে এর আগে ২০১০ এসএ গেমসে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেবার ২-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। অবশ্য ভুটানে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে বয়সভিত্তিক সাফে বড় জয় পায় বাংলাদেশ।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ সাফে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেন মারিয়া মান্দা, তহুরা খাতুনেরা। ওই দলে খেলা ৯ ফুটবলার এবার জাতীয় দলে খেলবেন কাঠমান্ডুতে।
কোচ গোলাম রব্বানী বলেন, ‘ওই ম্যাচের পর আরও ৪ বছর পার হয়েছে। আমাদের মেয়েরা আরও পরিণত হয়েছে। আশা করি, সেটার প্রতিফলন আজ মাঠে দেখা যাবে।’
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে