ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আজ থেকে শুরু ওভাল টেস্ট, খেলা হবে তিনদিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১১:৩৫

ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ায় শুক্রবার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছিল। তবে শনিবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে ম্যাচটি। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এর আগে, বৃহস্পতিবার ওভালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে বৃষ্টির কারণে ভেস্তে যায় প্রথম দিনের পুরো খেলা। ব্যাটিংয়েই নামার সুযোগ পায়নি সাউথ আফ্রিকা।

দ্বিতীয় দিনের খেলা স্থগিত করার পর বেন স্টোকস সামাজিক যোগাযোগমাধ্যমে খেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক লেখেন, তিনি (রানি) খেলাধুলা ভালোবাসতেন। তার স্মৃতিতে খেলতে পারাটা সম্মানের ব্যাপার হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক