ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সূর্যের বিস্ফোরণে কাঁপছে শুক্র


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১২:২৯

আগুনের গোলায় ঝলসে যাচ্ছে পৃথিবীর প্রতিবেশী গ্রহ শুক্র। এক সপ্তাহে দুইবার ঝলসে গেছে গ্রহটি। নাসার স্টিরিও মহাকাশযানের ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এতে সৌরজগতের অন্য গ্রহও ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি কৃত্রিম উপগ্রহগুলোও ক্ষতির মুখে পড়তে পারে।

বিস্ফোরণের কারণ অনুমান করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সূর্যের মধ্যে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। সেই আগুনের গোলার ধাক্কার আঁচ লাগছে শুক্র গ্রহে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, গত কয়েক দিনে সূর্যের মধ্যে বিভিন্ন গ্যাসের ক্রিয়া-প্রতিক্রিয়া বেড়ে গিয়েছে। মোটকথা নক্ষত্রের মধ্যে ধারাবাহিকভাবে নানা বিস্ফোরণ হচ্ছে। অর্থাৎ শুক্রের আগুনের পেছনে এই বিস্ফোরণই দায়ী।

বিজ্ঞানীরা বলছেন, সূর্যের মধ্যে একটি কোণে বড়সড় একটি কেন্দ্র তৈরি হয়েছে। সেখান থেকেই এই বিস্ফোরণের উৎপত্তি। বিশেষজ্ঞরা বলেন, গত ১ সেপ্টেম্বর ইউরোপের একটি মহাকাশযান ক্ষতিগ্রস্ত হয়। এটিও হয় সূর্যের বিস্ফোরণের কারণে। শুক্রে আগুনের আঘাত আর এই বিস্ফোরণের কারণ একই। গত ৫ সেপ্টেম্বর রাতে সূর্যে বিস্ফোরণ হয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, আগুনের গোলা পৃথিবীর উল্টোদিকে ছড়িয়ে পড়ছে। 

ওই দিকেই ছিল শুক্র। এই বিস্ফোরণ নক্ষত্রের অভ্যন্তরীণ বিস্ফোরণের মধ্যে অন্যতম শক্তিশালী। এতে উদগিরণ করা আগুন ঘণ্টায় কয়েক লাখ মাইল বেগে ছুুটে যেতে পারে। এর ফলে কয়েক শ টন পদার্থ নির্গত হতে পারে। এর মধ্য দিয়ে অন্য গ্রহগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা