উল্লাপাড়ায় এমপি তানভীর ইমামের চা আড্ডায় হাজার হাজার জনতার ঢল
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তৃনমূলপর্যায়ের নেতা-কর্মীদের সাথে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রতাপ কলেজ মাঠে চা আড্ডায় হাজার হাজার মানুষের ঢল লক্ষ করা গেছে।
বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল রানা সোহেলে সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে ‘ চা আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তালুকদারের পরিচলনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল। এসময়উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এমপি তানভীর ইমাম তৃণমূলের নেতা-কর্মীদের সাথে চা আড্ডা অনুষ্ঠানে যোগ দিয়ে কুশল বিনিময় করেন। ইউনিয়নের গরীব দুঃখী ও অসহায় মানুষের বিষয়ে খোজ খবর নেন। প্রধান অতিথির বক্তব্যে তানভীর ইমাম এমপি বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে।জনগণের সহযোগিতা নিয়ে জনগণের সেবায় আওয়ামী লীগ কাজ করে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। চা আড্ডা অনুষ্ঠানে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে । মিছিল আর শ্লোগানে মুুখরিত ছিল প্রতাপ কলেজ মাঠ ও বাজার এলাকায়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied