ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ভারতের কোন কোন সমুদ্রবন্দর ব্যবহার করবো ভাবছি : বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১:৩৫

রংপুর নগরীর বাসভবনে আসলে শনিবার সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে শুভেচ্ছা জানান দলের নেতা-কর্মীরারংপুর নগরীর বাসভবনে আসলে শনিবার সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে শুভেচ্ছা জানান দলের নেতা-কর্মীরা

প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ভারতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চান। তারা আমাদের দেশের সমদ্র বন্দরগুলো ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। আমরাও তাদের কোন কোন সমুদ্রবন্দর ব্যবহার করবো সেটা নিয়ে ভাবছি।’

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। টিপু মুনশি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী তাদের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে বাংলাদেশকে আরও কাছে পাওয়ার আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান অংশীদার।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব বাজারে তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে। কিন্তু ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। তবে অচিরেই ডলারের দাম ‘‘সেটেল্ড’’ হবে। আমরা শিগগিরই ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক করে অন্তত তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নেবো। ডলারের দাম পুরোপুরি সেটেল্ড হয়ে আসলে সব পণ্যের দাম অনেকটাই কমে আসবে।’

এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে আসেন বাণিজ্যমন্ত্রী। এ সময় দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করবেন টিপু মুনশি। রবিবার পর্যন্ত দলের এবং তার নির্বাচনী এলাকা রংপুর-৪ আসনের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে।

প্রীতি / প্রীতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ

বিমানে মায়ের মৃত্যু, ওমানে মরদেহ রেখে চট্টগ্রামে ফিরতে হলো ছেলেকে

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

এলজিইডির প্রধান প্রকৌশলীর মেয়াদ বাড়ল আরও এক বছর

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি

রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের তাগিদ সড়ক প্রতিমন্ত্রীর

সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে