ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ২:৪

চলতি মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডনে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গীর তালিকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও রয়েছেন। 

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে।

আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ওই সফরের কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী গত সোমবার থেকে বৃহস্পতিবার ভারতে রাষ্ট্রীয় সফর করেন। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যাননি। এ নিয়ে নানা ধরনের আলোচনা হয়। বিশেষ করে ভারত নিয়ে তার সাম্প্রতিক কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হঠাৎ অসুস্থতার কারণে ভারত সফর করেননি পররাষ্ট্রমন্ত্রী।

প্রীতি / প্রীতি

শুভ মহালয়া আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার