ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

নেতা কর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ

নবীনগরে আওয়ামীলীগের সভাপতির একক স্বাক্ষরে কমিটি


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ২:১০
এক ব্যক্তির স্বাক্ষরে কমিটি গঠন করায় নবীনগর উপজেলায় আওয়ামীলীগে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কেন্দ্রের পূর্বানুমতি ছাড়া কোন শাখা কমিটি বিলুপ্ত না করার নির্দেশনা থাকলেও তার ব্যত্যয় ঘটেছে উপজেলার রতনপুর ইউনিয়নে। দলটির ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে ব্যক্তি বলয় ভারি করতে সম্প্রতি রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল। অনুমোদিত কমিটিতে তিনি একাই স্বাক্ষর করেছেন। যা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিকার চেয়ে জেলা আওয়ামী লীগের কাছে অভিযোগ দিয়েছে ত্যাগী নেতাকর্মীরা।
 অভিযোগে জানা যায়, গত ২২ জুলাই উপজেলা আওয়ামীলীগের সভাপতির একক স্বাক্ষরে রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগ নির্বাচিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুর রউফ তুহিনকে আহ্বায়ক করে ৭ সদস্যে কমিটি করা হয়েছে। কমিটি বিলুপ্ত ঘোষণা করার পূর্বে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়নি। এমন কি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা না ডেকে অগঠনতান্ত্রিকভাবে অবৈধ প্রক্রিয়ায় গঠিত ইউনিয়ন আহবায়ক কমিটি উপজেলা আওয়ামীলীগের সভাপতির একক স্বেচ্ছাচারিতায় অনুমোদন প্রদান করেছেন। রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগ বরাবরের ন্যায় দলীয় ও কেন্দ্র ঘোষিত সকল প্রকার কর্মসূচীতে একতাবদ্ধ হয়ে সংগঠনের সকল কর্মসূচী পালন করে আসছে।উল্লেখ্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গত ১৮-০২-২০২১ তারিখে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ব্যতীত সংগঠনের কোন শাখার (ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, জেলা ও মহানগর শাখা) কমিটি বিলুপ্ত না করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনা অনুযায়ী সম্মেলন/ কাউন্সিল ব্যতীত সংগঠনের যে কোন পর্যায়ের কমিটি বাতিল করার ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্রের বিধি বিধান অনুসরণ করতে হবে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ব্যতীত সংগঠনের কোন পর্যায়ের কমিটি বিলুপ্ত বা বাতিল করা যাবে না।
এ বিষয়ে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানান, গত ইউপি নির্বাচনে রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রায় সকলেই নৌকার বিরুদ্ধে ছিলেন বলে অভিযোগ রয়েছে। কমিটি নিষ্ক্রিয় থাকায় নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, ইসি কমিটির সিদ্ধান্তে। উপজেলা কমিটি আমাদের এমনটাই জানিয়েছেন। আমরা এখন বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’