জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৮ জুলাই থেকে। এ প্রক্রিয়া চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
ভর্তির যোগ্যতা (এমফিল)
১. সকল পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.২৫ /দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষার আলাদাভাবে ন্যূনতম ৫০% নম্বর বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫০% নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে, তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
২. অথবা স্নাতক (পাস) সহ স্নাতকোত্তর ডিগ্রীধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষার আলাদাভাবে ন্যূনতম ৫৫% নম্বর বা সিজিপিএ ২.৭৫ থাকতে হবে৷ আর অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের স্নাতক (পাস) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫৫% নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
ভর্তির যোগ্যতা (পিএইচডি)
১. এমফিল/ সমমানের ডিগ্রিধারী হতে হবে।
২. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস এম এ এস এডভান্সড এম বি এ ডিগ্রিধারীগণও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। উভয়ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত জার্নালে ন্যূনপক্ষে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
৩. বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে, যাদের শিক্ষা জীবনে ন্যূনতম ৩টি প্রথম বিভাগ/শ্রেণী ৩ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি স্বীকৃতমানের জার্নালে কমপক্ষে ২টি গবেষণামূলক প্রবন্ধ রয়েছে তারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবে। বাংলা ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষা জীবনে ২টি প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে।
৪. আর্টস/সোশ্যাল সায়েন্স/বিজনেস স্টাডিজ বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ ২ জন লেখক গ্রহণযোগ্য, তবে প্রার্থীকে মূল লেখক বা First Author হতে হবে। ন্যাচারাল সায়েন্স/লাইফ এন্ড আর্থ সায়েন্স বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন লেখক গ্রহণযোগ্য, তবে প্রার্থীকে মূল লেখক বা First Author হতে হবে।
কোর্সের মেয়াদ
এমফিল কোর্সের মেয়াদ একবছরের কোর্স ওর্য়াকসহ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ ৩ বছর।
প্রীতি / প্রীতি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি
দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা
উচ্চশিক্ষায় বৃত্তি পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের ৭০ নারী শিক্ষার্থী
ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন
বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়