বাবুল আক্তারের অভিযোগের বিষয়টি তদন্তেই স্পষ্ট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
হেফাজতে নির্যাতন নিয়ে সাবেক এসপি বাবুল আক্তার যে অভিযোগ করেছেন, সেটি বাস্তবসম্মত কিনা, তা তদন্ত হলেই বোঝা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্মীয় সংখ্যালঘু নারীদের আর্থ-সামাজিক অবস্থান ও নিরাপত্তা: ভিশন ২০৪১’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বাবুল আক্তারের বিষয়টা যেহেতু পিবিআই-এর কাছে তদন্তাধীন তাই তদন্ত শেষ করার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাবুল আক্তার যে কথা বলেছেন সেগুলো বাস্তব সম্মত কিনা সেটা তদন্ত হলেই বোঝা যাবে। পিবিআই-এর উপর আমাদের ভরসা রয়েছে। পিবিআই যতগুলো অনুসন্ধান করেছে সবগুলোই বাস্তব সম্মত এবং অত্যান্ত সুক্ষভাবে তারা অনুসন্ধান করেছেন। ৩০ বছর আগের খুনের মামলাও তারা আসামি চিহ্নিত করেছেন এবং আসামি গ্রেপ্তার করেছেন। পিবিআই যেটা করবে সেটা ভুল করবে না বলে আমার বিশ্বাস। বাবুল আক্তার যে প্রশ্নগুলো তুলেছেন আমার মনে হয় তদন্তের পর আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
যারা তদন্ত করছেন তাদের প্রধানের বিরুদ্ধেই অভিযোগ। সেক্ষেত্রে তদন্তে গাফেলতির সম্ভাবনা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বাবুল আক্তার অত্যান্ত চতুর মানুষ। কাজেই সে কখন কি বলে সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তেই পরেই সব চলে আসবে।
বাংলাদেশের মায়ানমার সীমান্ত গোলা এসে পড়েছে কয়েকবার এ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, মায়ানমার সীমান্ত ক্রস করে দুই একটি গোলা আমাদের সীমান্তের কাছাকাছি এসে পড়েছে। আমরা প্রতিবাদ করেছি। আমাদের বিজিবি প্রতিবাদ করেছে। আমাদের রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ম্যাসেজ দেয়া হয়েছে, সমস্ত কিছু বলা হয়েছে। রাষ্ট্রিয় পর্যায় থেকে সকল পর্যায়ে প্রতিবাদ করেছি। আমরা মনে করি তারা খুব শিগগিরই তারা সংযত হবেন। তাদের গোলাগুলি যে এদিকে না আসে সে দিকে খেয়াল রাখার জন্য আমারা তাদেরকে বলেছি।
তারা বার বার একইভাবে গোলা ফেলছে সে ক্ষেত্রে এই বিষয়টা আন্তর্জাতিক ফোরামে তোলা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা তো তাকে প্রথমে ডেকে বলেছি। এর পরে যদি আসে আমরা বিষয়টা জানাবো। নির্বাচনকে কেন্দ্র করে থানায় থানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তালিকা করা হচ্ছে এমন কথার উত্তরে মন্ত্রী বলেন, তারা অনেক সময় অনেক কথা বলেন। এগুলো বিএনপির আরেকটা কৌশল।
প্রীতি / জামান
শুভ মহালয়া আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ