ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কোহলিকে নিয়ে কথা বলেই যাচ্ছেন গাভাস্কার!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ৩:৪৯

বিরাট কোহলির সমালোচকদের অন্যতম হলেন সুনিল গাভাস্কার। ভারতের সাবেক কিংবদন্তি ওপেনার দুদিন আগেই কোহলির ওপর ক্ষেপেছিলেন। কারণ কোহলি বলেছিলেন, খারাপ সময়ে একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ তার খবর নেয়নি। এশিয়া কাপের মঞ্চে কোহলি সেঞ্চুরি পাওয়ার পর আবারও তাকে নিয়ে মুখ খুললেন গাভাস্কার।

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেন করতে নেমে ১০২০ দিন পরে আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। আইপিএলেও কোহলি যে পাঁচটি সেঞ্চুরি করেছেন, সেগুলোও ওপেনিংয়ে নেমে। তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করা উচিত কোহলির? গত কয়দিন ধরেই এই বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। কোহলিকে ওপেনিংয়ে পাঠালে সেক্ষেত্রে লোকেশ রাহুলকে বসতে হবে। সেটা সম্ভব নয়।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সুনিল গাভাস্কার। সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে কোহলির ওপেন করা নিয়ে গাভাস্কার বলেন, 'কোহলিকে তৃতীয় ওপেনার হিসাবে ভাবতে পারে ভারত। তাহলে রোহিত শর্মা আর লোকেশ রাহুলের সঙ্গে আর কোনো ওপেনারকে নিতে হবে না। এতে দলের ভারসাম্য আরও ভালো হবে। কারণ, আরও একজন ব্যাটার নেওয়া যাবে। যে ৭০টা সেঞ্চুরি করেছে, তার পিঠে বোঝা থাকতে পারে না। কোহলি যে এর আগে রান করছিল না সেটা নয়। ৬০-৭০ রান করছিল। কিন্তু সেঞ্চুরি আসছিল না। '

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক