ইংল্যান্ডের জাতীয় দলে করোনার হানা
করোনাভাইরাসের কারণে কোনঠাসা গোটা বিশ্ব। কোনভাবেই করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। তারপরেও ঝুঁকি নিয়ে মাঠে ফিরেছে খেলা। এবার এই করোনাভাইরাসের থাবায় ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। আর এই সিরিজ শুরু আগে করোনার টেস্ট করতে গিয়েই পজিটিভ হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ৭ সদস্য। এরমধ্যে ৩ জন ক্রিকেটার ও ৪ জন স্টাফ। এ অবস্থায় নতুন করে গোটা দলকে চলে যেতে হয়েছে আইসোলেশনে।
অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে মঙ্গলবারই নতুন করে দল ঘোষণা করতে হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ৮ জুলাই। তার আগে এতোবড় বিপর্যয়ের পরও অবশ্য খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ওয়ানডের পর চলবে টি-টোয়েন্টি সিরিজও।
আর দলটির নেতৃত্বে থাকবেন বেন স্টোকস। ইংল্যান্ডের দায়িত্বে ফিরে আসবেন তিনি। সবঠিক থাকলে পরের কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে নতুন স্কোয়াড।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ