বিউটি পার্লার কর্মীকে গণধর্ষণ, আটক ১
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় মনির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মনির হোসেন ধল্লা এলাকার ইকরাম হোসেনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নির্যাতনের শিকার ওই তরুণী (২৩) ঢাকার একটি বিউটি পার্লারে চাকরি করতেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে নিজেই একটি বিউটি পার্লার খোলার জন্য গত ৩ সেপ্টেম্বর ধল্লা এলাকায় একটি বাসা ভাড়া নেন। কিন্তু ব্যাচেলর হওয়ায় গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) ওই বাসার মালিক তরুণীকে বাসা ছেড়ে দেয়ার কথা বলে। পরে বাধ্য হয়ে নতুন বাসার সন্ধানে বের হয় ওই তরুণী। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণী বাসা খুঁজতে বের হরে ওই এলাকার মনির হোসেন, আনিছ ও ফুলচান মিয়া তাকে বাসা দেখানোর কথা বলে একটি ফাঁকা স্থানের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied