নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের সরকারি টাকা পাইয়ে দিতে ঘুষ নেয়ার অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ। বন্যা মৌসুম ছাড়াও শীত-বর্ষাসহ সব ঋতুতেই চলমান থাকে ভাঙন। এতে করে প্রতিনিয়ত চরাঞ্চলের মানুষদের বসত-ভিটা ও ফসলি জমি ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। চরাঞ্চলের অসংখ্য পরিবার ঘরবাড়ি ও বসত ভিটা হারিয়ে অন্যের জমি, আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় ও সড়কের ঢালে ছোট-ছোট টিনের ঘর বা ছাউনি তুলে মানবেতর জীবনযাপন করে আসছেন।
উপজেলার গাবসারা, অর্জুনা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের নদীর ভাঙনের শিকার ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষে সরকারিভাবে বরাদ্দ আসা ৫০ হাজার টাকা পাইয়ে দেয়ার কথা বলে ২০ হাজার করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। দুই ইউপি সদস্য হলেন, অর্জুনা ইউনিয়ন বাসুদেবকোল গ্রামের দেলোয়ার হোসেন দিলশাদ ও সংরক্ষিত ইউপি সদস্য নাছিমা বেগম।
সম্প্রতি ঘুষ নেওয়ার ঘটনায় বাসুদেকোল গ্রামের ক্ষতিগ্রস্থ আরশেদ, আব্দুল কদ্দুস ও মাসুদ রানা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। দুই ইউপি সদস্যের ঘুষ নেওয়ার ঘুষ কান্ডে নানা মহলে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। অভিযোগের পরে ২৮ আগস্ট স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বাসুদেবকোল এলাকায় ক্ষতিগ্রস্থতের উন্মক্ত তালিকা প্রণয়েনে আলোচনা সভা করেন। সভা চলাকালীন সময়ে ঘুষ দেয়া ব্যক্তিরা টাকা ফেরত চেয়ে হট্টগোল সৃষ্টি করে।
ঘুষ দেয়া একাধিক ব্যক্তিরা বলেন- মেম্বার দিলশাদ ও নাছিমা জানান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্থতের আর্থিক সহায়তার জন্য তালিকা হচ্ছে। এতে ৫০ হাজার করে টাকা দেয়া হবে। আপনারা যদি সেই টাকা নিতে চান তাহলে ২০ হাজার করে টাকা দিতে হবে। না দিলে টাকা পাওয়া যাবে না। পরে ৫০ হাজার টাকা পাওয়ার আশায় ধারদেনা করে তাদেরকে টাকা প্রদান করি।
জানা যায়, ২০১৯ সালে উপজেলার গাবসারা, অর্জুনা, গোবিন্দাসী ও নিকরাইল চার ইউনিয়নে ভাঙনে ক্ষতিগ্রস্থ মোট ১ হাজার ৫০৩ জনের নামের তালিকা প্রস্তুত করেন উপজেলা প্রশাসন। তারমধ্যে গাবসারা ৮৩১, অর্জুনা ৪৮৮, গোবিন্দাসী ১১২, নিকরাইলে ৭২ জনের তালিকা করা হয়। সেই চাহিদা মতে ২০২১ সালে ১ কোটি ৬৬ লাখ টাকা সরকারি বরাদ্দ আসে। পরে তালিকার মধ্যে থেকে ৩’শ ৩২ জন ক্ষতিগ্রস্থের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ আসে। এ খবরে ২০২২ সালের আগস্টে ওই দুই ইউপি সদস্যরা ক্ষতিগ্রস্থদের তালিকায় নাম অন্তভুক্ত করা ও না করার নামে ঘুষ নেন।
এনিয়ে বেশ কিছু ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টালে ইউপি সদস্য দিলশাদ ও নাছিমা বিরুদ্ধে সংবাদ পরিবেশন হয়। এতে করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হলে ইউপি সদস্য দিলশাদ কয়েকদিন আগে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় চেয়ারম্যানের উদ্যোগে উন্মক্ত তালিকা প্রণোনয়েনের বক্তব্য দিয়ে প্রতিবাদ দেয় তিনি। ইউপি সদস্য দেলোয়ার হোসেন দিলশাদ ও নারী সদস্য নাছিমা ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, একটি মহল ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, ইউপি সদস্য দিলশাদও নাছিমা বিরুদ্ধে সরকারিভাবে বরাদ্দ আসা আর্থিক সহায়তা পাইয়ে দিতে যে অভিযোগ আসে তার পরিপ্রেক্ষিতে উন্মক্ত তালিকা প্রণোনয়নের আয়োজন করা হয়। তাদের বিষয়ে অনেকের সাথে কথা হয়েছ। একটি মহল ষড়যন্ত্র করে আমার পরিষদকে হেয়পতিপন্ন করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান জানান, একটি অভিযোগ পেয়েছি এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত