হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ইউপি সদস্যের
কুমিল্লার হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন সওদাগর (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত (৯ ই সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হজরত সওদাগরের বড় ছেলে ও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আল-আমিন মেম্বার। নিহতের মো. আল-আমিন মেম্বারের বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন নিহতের একাধিক বন্ধু।
জানা যায়, ঢাকা থেকে পাঠাও রাইডশেয়ারিং এর মাধ্যমে বাড়ি ফিরার পথে মেঘনার ভাটেরচর নামক স্থানে নামার পর ভাড়া দিতে গিয়ে পিছন থেকে ট্রাক এসে চাপা মারে।
পরে পাঠাও বাইক চালক সেখানকার একটি ফার্মেসিতে নিয়ে গেলে তার অবস্থা খারাপের দিকে যায়। শেষে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সকাল ১১ টার দিকে গ্রামের বাড়ি জয়দেবপুর ঈদগাহ্ মাঠে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
Link Copied