টাঙ্গাইলে কঠোর লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আর্থিক দণ্ড প্রদান
টাঙ্গাইলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় লকডাউনের ষষ্ঠ দিনে আইন অমান্যকারী ব্যবসায়ী ও পথচারীদের ১৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করে যারা আইন লংঘন করেছে আমরা তাদের আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক দণ্ড প্রদান করেছি। সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ