সাপাহারে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি আটক
নওগাঁর সাপাহার সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সোমবার (৬ জুলাই) মধ্যরাতে ৮ জন বাংলাদেশি বিজিবির হাতে আটক হন। বিজিবির বরাতে জানা যায়, কয়েক মাস আগে যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পরবর্তী সময়ে ভারতে করোনা মহামারী প্রকোপ আকার ধারণ করলে ভারতের প্রশাসনের কড়াকড়ি অবস্থানে এই বাংলাদেশিরা ভারতীয় পুলিশের হাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হন। বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হয়।
জানা গেছে, সাজা শেষে গতকাল সোমবার তাদের ছেড়ে দেয়া হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের আঁধারে তাদের ভারতের সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। এ সময় নওগাঁর ১৬ বিজিবি ব্যাটিলিয়নের হাপানিয়া ক্যাম্পের জোয়ানরা টহলরত অবস্থায় তাদের দেখতে পেয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেন।
আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার জহুর আলী গাজী (৩৭) ও তার স্ত্রী সালমা পারভীন (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুর গ্রামের শরিফুল ইসলাম (২৭), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার শ্রীফলকাটি গ্রামের আবু হাসান (৩২) ও তার স্ত্রী নুরনাহার বেগম (২৭), নড়াইল জেলার কালিয়া থানার ফুলদা গ্রামের সোনিয়া খাতুন (২৫), ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার সাদিয়া খন্দকার ইভা (২৪) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নওদাপাড়া গ্রামের পপি আক্তার (২১)।
এ বিষয়ে নওগাঁর ১৬ বিজিবি ব্যাটিলিয়নের হাপানিয়ার ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, সোমবার রাত ৩টার দিকে আমরা টহলরত অবস্থায় নদীর পানিতে সাঁতার কাটার শব্দ পেলে নদীর কাছে আমাদের জোয়ানরা তাদের গতিরোধ করে আটক করে এবং রাতের আঁধারে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কারণে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সাপাহার থানায় সোপর্দ করি।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মাহমুদের সাথে কথা বললে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, তাই ১৪ দিন কোয়ারান্টাইনে রেখে তাদের বিরুদ্ধে বাংলাদেশ কন্ট্রোল এন্ট্রি অ্যাক্টের ৪ ধারায় মামলা দিয়ে জেলহাজতে প্ররণ করা হবে।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা