নেইমারের গোলে শীর্ষে পিএসজি
নিজেদের মাঠে ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য দেখালো পিএসজি। নেইমারের নৈপুণ্যে প্রথমার্ধে এগিয়েও গেল তারা। তারপরও ব্রেস্তের বিপক্ষে দলটির পয়েন্ট হারানোর শঙ্কা জাগে। শেষ সময়ে পেনাল্টি সেভ করে দলকে বাঁচান পিএসজির গোলরক্ষক জানুলুইজি দোন্নারুম্মা। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে নেইমারের গোলে ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে পিএসজি।
এবারের লিগ ওয়ানে সাত ম্যাচে ৮ গোল নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে তার গোল ১০টি। ২৪তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের সামনে নেইমার ফাউলের শিকার হলে ব্রেস্তের ডিফেন্ডার ক্রিস্তফ এরেলকে লাল কার্ড দেখান রেফারি। তবে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলান তিনি। কারণ আক্রমণের শুরুতে অফসাইডে ছিলেন নেইমার।
এর পাঁচ মিনিট পরই মেসি-নেইমারের বোঝাপড়ায় এগিয়ে যায় পিএসজি। আর্জেন্টাইন তারকার দারুণ ক্রস ডি-বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এমবাপের ক্রসে ডি-বক্সে মেসির নেওয়া হেড পোস্টে লাগে। ৫৮তম মিনিটে বাইরে মেরে সুযোগ নষ্ট করেন এমবাপে। ৭০তম মিনিটে পিএসজির প্রেসনেল কিম্পেম্বে নিজেদের বক্সে প্রতিপক্ষের একজনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ব্রেস্তের স্লিমানির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন দোন্নারুম্মা। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে আরেকটি দুর্দান্ত সেভ করেন এই ইতালিয়ান গোলরক্ষক।
৭ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে পিএসজিত পয়েন্ট ১৯। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে তিনে আছে মার্সেই। ৭ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া ব্রেস্ত ৫ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ