ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রোড সেফটি সিরিজ : আজ মাঠে নামছে বাংলাদেশের লিজেন্ডসরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১২:১৯

মাঠে গড়াল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের লিজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় আসর। শনিবার (১০ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ইন্ডিয়া লিজেন্ডস এবং সাউথ আফ্রিকা লিজেন্ডস। ৬১ রানের বড় জয় দিয়ে অভিযান শুরু করলো ভারত।

আজ রবিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে খেলতে নামবে প্রথম শাহাদাত হোসেন রাজীবরা। বাংলাদেশ সময় বিকাল ৪টায় কানপুর থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসরেও খেলেছিল বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো এই আসরে খেলছে আফতাব-অপিরা। এবারের আসরে গতবারের তুলনায় গুছিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ লিজেন্ডস। যেখানে ব্যাটসম্যানদের মধ্যে নাজিমউদ্দীন, আফতাব আহমেদ থেকে শুরু করে মেহররাব হোসেন অপি, অলক কাপালি কিংবা তুষার ইমরানের মতো সাবেক তারকা রয়েছেন। এছাড়াও বোলারদের মধ্যে এবার শাহাদাত হোসেন রাজীবের পাশাপাশি মোহাম্মদ শরীফ, ইলিয়াস সানি, আবুল হাসানরা রয়েছেন।

বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টের অন্য ৭টি দল হলো ইন্ডিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস, ইংল্যান্ড লিজেন্ডস ও নিউজিল্যান্ড লিজেন্ডস। এতে প্রথমবারের মতো খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড

নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, অলক কাপালি (সহঅধিনায়ক), ধীমান ঘোষ, শাহাদাত হোসেন রাজিব (অধিনায়ক), আবুল হাসান রাজু, ইলিয়াস মোহাম্মদ, আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট, আবদুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মামুন উর রাশেদ।

প্রীতি / প্রীতি

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের