তিতাসে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে সামাজিক সংগঠন রামভদ্রা যুব কল্যাণ পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামভদ্রা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন সাতানী ইউপি চেয়ারম্যান মো. শামসুল হক সরকার।
আবদুল হক শাহ পীর সাহেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষানুরাগী হাজী মো. কামাল হোসেন ফকির, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. হোসেন খন্দকার, ডা. মো. ইসমাইল হোসেন।
উপমহাদেশের অন্যতম হস্তাক্ষরবিদ ও ক্রীড়া ভাষ্যকার মনির হোসেন মাস্টারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাদি ইব্রাহিম, সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. লিটন আহম্মেদ, ইয়াছিন হোসেন প্রমুখ।
খেলায় লাল দলকে হারিয়ে বিজয়ী হয় হলুদ দল, বিজয়ী দলের মাঝে খাসি পুরস্কার দেয়া হয়।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন