ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়া কাপ ফাইনালে নজর থাকবে যাদের দিকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১২:৪৩

এশিয়া কাপের ১৫তম আসরের শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে শক্তিশালী দল দু’টি। এশিয়া কাপের ফাইনালের এই লড়াইয়ে দুই দলের অনেক তারকার দিকে নজর থাকবে দর্শকদের। কারা মাতাতে পারেন ফাইনাল, এক নজরে দেখে নেওয়া যাক।

মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)

পাকিস্তানের অন্যতম সেরা তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এই ওপেনার এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

বাবর আজম (পাকিস্তান)

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাঁচ ইনিংস খেলে মাত্র ৬৩ রান করেছেন তিনি। ফাইনালের মঞ্চে জ্বলে পারেন বিশ্বের অন্যতম সেরা এই তারকা।

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার সেরা বোলার হিসেবেই এবারের এশিয়া কাপ শুরু করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু এখন পর্যন্ত খুব বেশি  সুবিধা করতে পারেননি। প্রথম চার ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। তবে সুপার ফোরের শেষ ম্যাচে পুরনো হাসারাঙ্গাকে দেখা যায়। পাকিস্তানের বিপক্ষে দলের জয়ে দারুণ অবদান রাখেন। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন।

কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম কুশল মেন্ডিস। দলকে দারুণ সূচনা এনে দেন এই তারকা ওপেনার। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে এবং সুপার ফোরে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে দারুণ খেলেন।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’