আমরা সবাই পেট ভরে ভাত খেতে পারি : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দীর্ঘদিন পর হলেও মঙ্গা কাটিয়ে আমরা সবাই পেট ভরে ভাত খেতে পারি। কিন্তু আমাদের এখন প্রয়োজন পুষ্টি ও নিরাপদ খাদ্যের। আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কার্নিভাল ও হারমোনি হলে বাংলাদেশে প্রথম ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
বিটিএফ (বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন) প্রকল্পের পৃষ্ঠপোষকতায় এবং বিএফএসএ (বাংলাদেশ ফুড সেফটি অথরিটি) এর সার্বিক সহায়তায় এই এক্সপোর আয়োজন করা হয়। পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, যা খেলে রোগ বৃদ্ধি পায়। বিরল রোগে আক্রান্ত হয় সেটাকে খাদ্য বলতে আমরা রাজি নই। সেই কারণে খাদ্য ল্যাবরেটরিতে পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। ঠিক মত খাদ্য পরীক্ষা করতে পারলে বিদেশের বাজারেও আমরা প্রসার লাভ করবে।
খাদ্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহকে সচেতনতা ও নীতি নৈতিকতা মানার আহবান জানান তিনি বলেন, খাদ্যে আমরা অনেক সময় রং মেশাই। সেটা খাদ্যের রং কিনা দেখতে হবে? কেন না খাদ্যের রং টা অনেক দামী। খাদ্যের রংটা ব্যবহার না করে সাধারণ রং ব্যবহার করি। তখন সেটা অনিরাপদ হয়ে যায়। তিনি বলেন, খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করার আগে মনের ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে। কি করছি, মানুষের মুখে যাওয়ার মত খাবার প্রস্তুত করছি কিনা। আমাদের সঠিক পথে, সঠিক মন নিয়ে আগাতে হবে।খাদ্য পরীক্ষায় দেশে ভালো ল্যাবরেটরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, খাবার নিরাপদ করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে কিন্তু শুধু জরিমানা বা আইন প্রয়োগ করে খাদ্য নিরাপদ করা সম্ভব নয়।
উদ্বোধনী অধিবেশনের পর ল্যাবরেটরীর প্রদর্শনী ও আন্তর্জাতিক ও বাংলাদেশী বিশেষজ্ঞদের সাথে খাদ্য নিরাপত্তা ও পরীক্ষা নিয়ে একটি বৈজ্ঞানিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপোর মাধ্যমে সরকারি ও বানিজ্যিক ল্যাব বা পরীক্ষাগারের সেবাসমূহ প্রচারের সঙ্গে সঙ্গে জনসচেতনতা গড়ে তোলা হবে।
পাশাপাশি এই এক্সপোর মাধ্যমে, সমস্ত খাদ্য ও কৃষিপন্যের পরীক্ষাগারগুলোকে একটি সাধারণ প্লাটফর্মে নিয়ে আসা সহ আলোচনা এবং পরীক্ষণ সুবিধা সহজলভ্য হবে। ভোক্তা ও অন্যান্য স্টেকহোল্ডারগণ এর মাধ্যমে ল্যাবের সার্বিক সেবা সম্পর্কে জানতে সক্ষম হবে। সরকারি, অ্যাকাডেমিক, গবেষণাভিত্তিক ও বেসরকারি পর্যায়ের ৪৪ টি ল্যাব এক্সপোতে অংশ নেয়। প্রতিটি ল্যাবের সেবাসমূহ উপস্থাপন করার জন্য প্রত্যেকের আলাদাভাবে প্রদর্শনী স্টলের ব্যবস্থা করা হয়। দিনব্যাপি এই এক্সপোটি তিনটি ভিন্ন অংশে অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল কাইয়ুম সরকারের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান এনডিসি, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন এনডিসি, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি চীফ অব মিশন হেলেন লাফেইভ।
এমএসএম / জামান
উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির গভীর শোক
গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর
সরকারদলীয় সংসদ সদস্যদের সভা চলছে
মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক
সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ
বিমানে মায়ের মৃত্যু, ওমানে মরদেহ রেখে চট্টগ্রামে ফিরতে হলো ছেলেকে
রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না
ছুটির দিনেও সবজিতে অস্বস্তি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
Link Copied