প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিতরণ করলেন গজারিয়া ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া
করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নে কর্মহীন হতদরিদ্র ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকালে গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজিক দূরত্ব বজায় রেখে ৯টি ওয়ার্ডের ৫৫০ জনের মাঝে এই নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব ভূঁইয়া বলেন, সম্প্রতি মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করােনা ভাইরাস। এই ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলতে গিয়ে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসহায় ও দরিদ্র পরিবারগুলো। এ পরিপ্রেক্ষিতে ওই সব অসহায় ও দরিদ্র পরিবারগুলোর কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে থেকে গজারিয়া ইউনিয়নে আজ ৫৫০ জনের মাঝে ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আতাউর রহমান খান স্বপন, উপজেলা ট্যাগ অফিসার মো. জামশেদ উল্লাহ আখন্দসহ ইউনিয়ন পরিষদের সচিব ও মেম্বারগণ।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied