ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আম্পায়ার মুকুলকে নিয়ে গর্বিত মুশফিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ২:৫৭

ভারত-পাকিস্তানের লড়াইয়ে খেলোয়াড়দের মতো চাপে থাকেন অন-ফিল্ড আম্পায়ারও। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির উত্তেজনা সামলে দিতে হয় সঠিক সিদ্ধান্ত। এশিয়া কাপে এমন হাই-ভোল্টেজ ম্যাচ দারুণভাবে পরিচালনা করেছেন বাংলাদেশি

আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এবার এশিয়া কাপের ফাইনালের অন-ফিল্ড আম্পায়ার হিসেবেও মনোনীত হয়েছেন তিনি। এতে গর্বিত আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো মুশফিকুর রহিম।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মাসুদুর রহমান মুকুলের ছবি আপলোড করেছেন মুশফিক। ক্যাপশনে লিখেছেন, ‘আম্পায়ার মুকুল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। উচ্চ পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারদের দেখতে পেলে ভালো লাগে। আপনাকে নিয়ে অনেক গর্বিত ভাই। ’

মুকুল চলতি আসরে আম্পায়ারিং করে আলোচিত হয়েছেন। বিশেষ করে ভারত-পাকিস্তানের দুই ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে তিনি সবার নজর কেড়ে নেন।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’