ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আরএমপির এসআই তাজের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ৪:১৭

রাজশাহীতে গ্রেফতার বাণিজ্যের শীর্ষে রয়েছেন আরএমপির কাশিয়াডাংঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই তাজ উদ্দিন- এরকমই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে- ঘুষ, গ্রেফতার ও মাদক কারবারির কাছে মাসোহারাসহ সকল অনিয়মের শীর্ষে রয়েছেন এসআই তাজ উদ্দিন।

সম্প্রতি অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে আদারিপাড়া থেকে জাহিদ নামে এক ব্যক্তিকে আটক করেন এএসআই সোহেল রানা। তাৎক্ষণিক ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এসআই তাজ উদ্দিন। জাহিদকে আটকের পর ওই দিন ১২ হাজার টাকা জব্দ ও ৪০ গ্রাম হেরোইন দিয়ে মামলা দেয় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

ঘটনা সুত্রে জানা যায়, জাহিদ একজন কাঠ ব্যবসায়ী। তিনি ওই দিন গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে যথাক্রমে ৫০ হাজার ও ৪০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে কাঠ কিনতে বের হয়েছিলেন। পথিমধ্যে এএসআই সোহেল তাকে আটক করেন। তার কাছে কোনো মাদক না থাকলেও টাকা আত্মসাতের জন্য ৪০ গ্রাম হেরোইন দিয়ে মামলা দেন এসআই তাজ উদ্দিন। আটক জাহিদের কাছে থাকা ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে ১২ হাজার টাকা জব্দ তালিকায় লিপিবদ্ধ করে ১ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী জাহিদের পরিবার জানায়, জাহিদ কোনো মাদক ব্যবসায়ী নয়। সে মূলত কাঠ ব্যবসায়ী। তার টাকা আত্মসাৎ করার জন্যই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা বিষয়টি অভিযোগ আকারে পুলিশের ঊর্ধ্বতন অফিসারদের জানিয়েছেন।

এদিকে গত ৪ মে অপর একটি ঘটনায় দুজনকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করেন তাজ উদ্দিন। দুজনের মধ্যে একজনকে ৫ হাজার টাকার বিনিময়ে আরএমপি ধারায় চালান করলেও টাকা না পেয়ে অপরজনকে ১২০ গ্রাম গাঁজা দিয়ে মামলা দেন। অন্য আরেকটি ঘটনায় ৫০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করে ৩০ গ্রাম হেরোইন দিয়ে মামলা দেন এসআই তাজ উদ্দিন। ওই ঘটনায় ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেন তিনি। অপর আরেকটি ঘটনায় বিনা কারণে রাস্তা থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করে  ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন তিনি ।

এ বিষয়ে কথা বলতে এসআই তাজ উদ্দিনকে ফোন দিলে তিনি বলেন, সব ঘটনা মিথ্যা। নিউজ করলে আমার কিছুই হবে না। কারণ আমার স্যাররা সবই জানেন।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ বলেন, আমার ঘটনাগুলো জানা নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেব।

আরএমপির মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আমি বিষয়টি জানি না। ভুক্তভোগীর অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু