সড়ক দূর্ঘটনায়
নববধূর হাতের মেহেদির রং না উঠতেই স্বামীর মৃত্যু
বিয়ে হয়েছে মাত্র ১৫ দিন পূর্বে। নববধূর হাতের মেহেদির রং না উঠতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী। দুর্ঘটনাটি জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে আক্কেলপুর-বগুড়া সড়কে ঘটেছে। নিহত ইউসুফ খাঁন (২৫) পার্শ্ববর্তী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের এনড়া পাড়া গ্রামের আবু নছর খাঁনের ছেলে।
প্রত্যক্ষদর্শী, পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে আক্কেলপুর-বগুড়া সড়কে মাইক্রোবাস ও মোটোরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থনেই ইউসুফ খাঁন (২৫) মারা যান এবং মাইক্রোবাসটি পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই মোটোরসাইকেলে থাকা আরেক সহযোগী তার মৃতদেহটি নিয়ে বাড়ি চলে যান। নিহত ইউসুফ খাঁনের বিয়ে মাত্র ১৫ দিন পূর্বে হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।
প্রত্যক্ষদর্শী ভিকনী গ্রামের সিদ্দীক প্রধান বলেন, আমি রাস্তার পাশেই ঘাস কাটছিলাম। ছেলেটি মোটোরসাইকেলটি খুব জোরে দুলিয়ে চালাচ্ছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে ও ছেলেটি ওখানেই মারা যায়। মাইক্রোটি পালিয়ে যায়। মোটোরসাইকেলে থাকা আকেরজন তার লাশটি নিয়ে চলে যায়।
এ ঘটনায় কান্নাজড়িত কণ্ঠে নিহতের মা বলেন, রাস্তায় দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে। আমাদের কোনো অভিযোগ নেই।
জিয়ানগর ইউনিয়নের ওই এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, সে আমাদের গ্রামের ছেলে। কয়েকদিন আগে তার বিয়ে হয়েছে। আজ রাস্তায় দুর্ঘটনায় সে মারা গেছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়