ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

৫ হাজার নাগরিকের মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করেছেন মসিক মেয়র


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ৪:৪৩

রোববার (১১ সেপ্টেম্বর) অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০২১-২২ অর্থবছরে বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার বয়স্ক ভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুস্থ ও কম উপার্জনক্ষম বয়স্ক নাগরিকের সামাজিক নিরাপত্তা বিধান ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিতে এ বয়স্কভাতার কার্ড প্রধানমন্ত্রীর অনন্য উপহার। গত অর্থবছরের পূর্ব পর্যন্ত এ যাবৎকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বয়স্কভাতার কার্ডধারী মোট নাগরিক ছিলেন ৭ হাজার ৭৩০ জন। কিন্তু গত অর্থবছরেরই প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দের মাধ্যমে ময়মনসিংহ সিটিবাসীর দাবী পূরণ করে ৫ হাজার বয়স্কভাতার কার্ড দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর বদান্যতায় কৃতজ্ঞ। এতে সিটি কর্পোরেশন এর প্রায় ৯৫ ভাগ ভাতা পাওয়ার যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা সম্ভব হয়েছে।

উপস্থিত নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাস্তা, ড্রেন, সড়কবাতি, স্বাস্থ্য কেন্দ্র চালু, নাগরিক সেবার মান বৃদ্ধি সকলক্ষেত্রে আমরা কাজ করছি। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক তাহমিনা আক্তার, প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, মসিকের সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শিউলী হরি এবং অনুষ্ঠানে উপস্থাপনা করেন সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি