ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে আরো ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ৪:২০
রংপুর বিভাগে সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রংপুরের তিনজন, দিনাজপুরের তিনজন, ঠাকুরগাঁওয়ের দুজনসহ পঞ্চগড় ও নীলফামারীর একজন করে রয়েছেন। এ নিয়ে চলতি মাসের ছয় দিনে বিভাগে করোনায় প্রাণ হারালেন ৭৩ জন। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, একই সময়ে বিভাগে নতুন করে ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে দিনাজপুরের ২০৯, রংপুরের ১২১, ঠাকুরগাঁওয়ের ১০৫, নীলফামারীর ৪০, লালমনিরহাটের ৩২, কুড়িগ্রামের ২৯ জনসহ পঞ্চগড় ও গাইবান্ধার জেলার ২৮ জন করে রয়েছেন। বিভাগে করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৯ জন।
 
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ জুলাই) বিভাগের ৮ জেলার ১ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬১৮ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো ৭ জন দেশে ফিরেছেন।
 
করোনা ভাইরাস শনাক্তের শুরু থেকে সোমবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৫ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯ হাজার ৫৪২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫৯২ জন। এরমধ্যে দিনাজপুুর জেলায় করোনা ভাইরাসে ৯ হাজার ৫৩৭ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ২০৯ জনে রয়েছে। রংপুরে ৬ হাজার ৬২৪ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১২১ জনের। ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৯৭৯ জন আক্রান্ত ও ১০৫ জনের মৃত্যু, গাইবান্ধায় ২ হাজার ৩৫৪ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নীলফামারীতে ২ হাজার ৭৭ জন আক্রান্ত ও মৃত্যু ৪০ জনের, কুড়িগ্রামে ২ হাজার ১৫ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৬৭৭ জন আক্রান্ত ও ৩২ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ১ হাজার ২৭৯ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে।
 
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই। অন্যথায় পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম