দুদকের নিরাপত্তারক্ষী ও অভিনেতা হিরন আর নেই
মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নিরাপত্তারক্ষী ও অভিনেতা মো. হিরন মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই খবর নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক। তিনি বলেছেন, ‘সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হিরণকে নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
মুহাম্মদ আরিফ সাদেক বলেন, মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে হিরনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হিরন দুদকের নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করতেন বলে জানান এই দুদক কর্মকর্তা।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
Link Copied