পাকিস্তানের ফিল্ডিং নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার
এশিয়া কাপের ফাইনালে রবিবার রাতে মহাগুরুত্বপূর্ণ দুটি ক্যাচ মিস করলেন শাদাব খান। দুইবার জীবন পেলেন ভানুকা রাজাপাকসে। এই রাজাপাকসেই শেষ পর্যন্ত ৪৫ বলে ৭১ রানের হার না মানা ইনিংস খেলেন। ৫৮ রানে ৫ উইকেট হারানো লঙ্কানরা ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ওই ইনিংসের কল্যাণেই, পাকিস্তানের জন্যও রান তাড়া করা কঠিন হয়ে যায়।
অথচ শাদাব খান যদি সময়মতো তার ক্যাচ ধরতে পারতেন, তবে লঙ্কানদের সংগ্রহটা আরও কম হতে পারতো। ইনিংসের ১৮তম ওভারে ব্যক্তিগত ৪৭ রানে হারিস রউফের স্লোয়ারে বড় শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দিয়েছিলেন রাজাপাকসে। কিন্তু লংঅফে সহজ সেই ক্যাচ ফেলে দেন শাদাব।
জীবন পেয়ে ৩৫ বলে ফিফটি তুলে নেন রাজাপাকসে। এরপর আরেকটি ক্যাচ তু্লে দিয়েছিলেন লঙ্কান ব্যাটার। এবারও শাদাব খানের ভুলে ছক্কা হয়ে যায়। দুই ফিল্ডার একসঙ্গে দৌড়ে গিয়েছিলেন। ক্যাচটা তালুতেই পড়েছিল আসিফ আলির, একই সময়ে শাদাব সেখানে গিয়ে ধাক্কা খান। বল পড়ে হয়ে যায় ছক্কা।
হাসারাঙ্গার ক্যাচ ধরতে গিয়ে আসিফ আলি আর শাদাব খানের সংঘর্ষ এবং শাদাবের আহত হয়ে পড়ে থাকার পর টুইট করেন শোয়েব আখতার। তিনি লিখেন, ‘সে (শাদাব) আমাদের সেরা ফিল্ডার। এটা সম্ভবত তার জন্য একটা বাজে দিন। তবে, আমাদের দলের আরও ভালোভাবে ক্যাচিং কল কিভাবে দিতে হয়, তা শেখা উচিৎ। এ বিষয়টা এবারের এশিয়া কাপেই কয়েকবার ঘটেছে।’
প্রীতি / প্রীতি
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ