দৌলতখানে চলছে কঠোর লকডাউন
সারাদেশের ন্যায় ভোলার দৌলতখানে কঠোর লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে পুলিশের চেকপোস্ট। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে সরকারি বিধি নিষেধ অমান্য করলেই গুনতে হচ্ছে জরিমানা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ জানান, দৌলতখানে লকডাউন সফল বাস্তবায়নের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এ উপজেলার জনগণকে সচেতন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান এ কর্মকর্তা।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, লকডাউন বাস্তবায়নে সব ধরনের চেষ্টা চলছে। উপজেলার বিভিন্ন প্রবেশদ্বারসহ হাট-বাজারে মনিটরিং করা হচ্ছে। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছেন। চিকিৎসা, খাদ্যপণ্য ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানান তিনি। তাছাড়া লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, মাস্ক ছাড়া জরুরি কাজে বাইরে বের হওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকতে মাইকিং চলছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার