ব্রাহ্মণবাড়িয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে কর্মবিরতি পালিত হচ্ছে।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। সকাল ৮টা থেকে শুরু এ কর্মবিরতি চলবে দুপুর ১২টা পর্যন্ত।
আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন একই সময়ে তাদের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি আরো জানান, ১৫ সেপ্টেম্বর দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
এ সময় আরো উপাস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, নাসিরনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন