টাঙ্গাইলে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অভিযান পরিচালনা করে ৩৩০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৬ জুলাই) সকালে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে মো. আলমগীর হোসেনকে (৩৯) গ্রেফতার করা হয়। সে মধুপুর উপজেলার বোয়ালি (আদালতপাড়া) এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত আলমগীর জানায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল। পরে আসামির বিরুদ্ধে ঘাটাইল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ