বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের তথ্যকার্ড বিতরণ
“মেয়ে আমার অহংকার ১৮’র আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে পল্লীসমাজ (ব্র্যাক) এর আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর সহায়তায় বাল্যবিয়ে রোধে তথ্যকার্ড বিতরণ করা হয়।
সোমবার বেলা ১১ টায় আক্কেলপুর পৌর এলাকার হাস্তাপাড়া (মৎস্যজীবী) পাড়ায় বিভিন্ন পর্যায়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী ও কিশোরীদের মাঝে বাল্যবিয়ে রোধে তথ্যকার্ড বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জয়পুরহাট জেলা ব্যবস্থাপক কায়েম উদ্দীন, জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, আক্কেলপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পরী বানু, আক্কেলপুর থানা প্রতিনিধি এ. এস. আই মুনিরা, উক্ত কর্মসূচির আক্কেলপুর শাখার অফিসার (সেল্প) লিপি খাতুন, রিপন হোসেন (এইচ.এন.পি.পি.) প্রমুখ।
বাল্যবিবাহ রোধে সহায়তা পেতে তথ্যকার্ডটিতে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ব্র্যাক অফিসের যোগাযোগ নাম্বার দেওয়া আছে। যার মাধ্যমে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীরা যোগাাযোগ করতে পারেন। এমসয় বক্তারা বাল্যবিয়ের ক্ষতিকারক বিষয়, কুফল ও প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়