ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

টাইগারদের তিনদিনের ক্যাম্প শুরু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১:১০

এশিয়া কাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই লক্ষ্যে আজ থেকে তিনদিনের ক্যাম্প করবে টাইগাররা। ভারতীয় টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম রবিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। তার অধীনে আজ সোমবার থেকে তিনদিনের ক্যাম্প শুরু করার কথা বাংলাদেশ দলের।

অনুশীলন ক্যাম্প ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিনদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০ পর্যন্ত চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্যাম্পে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের নির্বাচিত ক্রিকেটারদেরও ডাকা হয়েছে। ক্রিকেটারদের সংখ্যা ৩০ পেরিয়ে যাবে।

এই ক্যাম্পে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের যাচাই-বাছাই করা হবে। সেজন্য তাদের ডাকা হয়েছে বলে জানা গেছে। সেখানে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনের মতো ব্যাটসম্যান রয়েছেন। বোলারদের মধ্যে রয়েছেন হাসান মুরাদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, কামরুল ইসলাম রাব্বী। তবে সবাইকেই যে নির্বাচনের জন্য ডাকা হয়েছে তা নয়। নেটে বোলিং করতে পারবেন এমন খেলোয়াড়কেও ডাক দেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে অক্টোবরে। এর আগে নিউজিল্যান্ডে স্বাগতিদের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। যদিও দল প্রায় চূড়ান্ত, তবে দু-একটি জায়গা নিয়ে আলোচনা চলছে। ওপেনিংয়ে লিটনের সঙ্গী কে হবেন? পাঁচে মাহমুদউল্লাহ নাকি ইয়াসির আলী রাব্বী।

এসবই চূড়ান্ত হবে সোমবার থেকে শুরু হওয়া ক্যাম্পে।

প্রীতি / প্রীতি

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের