এশিয়া কাপ জিতে কত টাকা পেল শ্রীলঙ্কা?
অর্থ বিশেষ করে ডলার সঙ্কটে ভোগা শ্রীলঙ্কার হাতে এবার উঠেছে এশিয়া কাপের শিরোপা। তাতে শ্রীলঙ্কার নাম ক্রীড়াঙ্গণে যেমন উজ্জ্বল হয়েছে, তেমন আর্থিকভাবে কিছুটা লাভবান হয়েছে লঙ্কানরা।
টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এবারের এশিয়া কাপে দুই ফাইনালিস্টের মোট প্রাইজমানি ছিল তিন লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা)।
এর মধ্যে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা পেয়েছে পাবে ২ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা)। আর রানার্সআপ দল হিসেবে পাকিস্তান পেয়েছে ১ লাখ মার্কিন ডলার। শিরোপাজয়ী দল প্রাইজমানির পাশাপাশি পেয়েছে বিভিন্ন ধরনের বোনাসও।
ক্রিকেট বিশ্বে এশিয়া কাপই একমাত্র মহাদেশীয় টুর্নামেন্ট। আর কোথাও হয় না বলে মহাদেশীয় পর্যায়ের তুলনা টানা যায় না। তবে বিশ্বকাপের সঙ্গে মেলাতে গেলে এশিয়া কাপের প্রাইজমানি কয়েক গুণ কম। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৬ লাখ মার্কিন ডলার। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছিল ৮ লাখ মার্কিন ডলার।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ