ঢাকায় ইন্টারপা সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকায় শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস—ইন্টারপার ১১তম বার্ষিক সম্মেলন। এতে বাংলাদেশসহ ৪৫ দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমির প্রধানরাসহ ১২৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সোমবার তিন দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সরকাপ্রধান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। সভাপতিত্ব করেন আইজিপি বেনজীর আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্টারপার প্রেসিডেন্ট এবং তার্কিশ ন্যাশনাল পুলিশ একাডেমির রেক্টর প্রফেসর ড. ইলমাজ কোলাক।
ইন্টারপা সম্মেলনের লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্ত-সম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ডিজিটালাইজেশন ইন পুলিশিং’।
ইন্টারপার সদস্য ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি বা প্রতিষ্ঠান। এটির সদর দপ্তর তুরস্কে। এর কার্যক্রম তুরস্ক থেকে পরিচালিত হলেও প্রতিবছর বিভিন্ন দেশে সম্মেলন করে ইন্টারপা। ঢাকায় ইন্টারপার এই সম্মেলন বাংলাদেশ স্টাফ কলেজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের শেষ দিন বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওইদিন সম্মেলনের বেশ কয়েকটি পেপার প্রেজেন্টেশন হবে। এছাড়া বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ধরনের পুলিশিং কার্যক্রম এবং কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ