ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

একদিনে রেকর্ড ৩৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৩:৫২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত এ বছর একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড। 

এদিকে একই সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশে ডেঙ্গুতে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। আর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে।

সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। এর আগে গত শনিবার ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৩৬০ জনের মধ্যে ২৩৯ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২১ জন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ভর্তি থাকাদের মধ্যে ৮৯৩ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরে রয়েছেন ২৩৫ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৮ হাজার ৭৫০ জন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৭১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৯ জন।

সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৫৮৯ জন। যাদের মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬ হাজার ১৬৫ জন এবং ঢাকার বাইরের রোগী ১ হাজার ৪২৪ জন।

চলতি বছরের মে মাস থেকে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বগামী হতে থাকে। মে মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৬৩ জন। জুনে ৭৩৭, জুলাইতে ১ হাজার ৫৭১ ও আগস্ট মাসে সর্বোচ্চ ৩ হাজার ৫২১ জন। সেপ্টেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৯ জনে। 

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১