ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

শালিখায় ৩৭০ কেজি মাছের পোনা অবমুক্ত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৪:২৪

মাগুরার শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১৫টি পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে৷ এ উপলক্ষে সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে পোনা মাছ অবমুক্তকরল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার৷

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, শালিখা থানার অফিসার ইনচার্জ মো. বিশারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার বলেন, আমরা মাছে ভাতে বাঙালি৷ তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে উপজেলার ১৫টি পুকুর-জলাশয়ে অভ্যন্তরীণ মাছের পোনা অবমুক্তকরণের উদ্যোগ নেয় মৎস্য বিভাগ। এরই অংশ হিসেবে আজ শালিখা উপজেলা পরিষদ পুকুরসহ উপজেলার বিভিন্ন পুকুর-জলাশয়ে ৩৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে৷

এমএসএম / জামান

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

রৌমারীতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন মজনু

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

নওগাঁয় পৃথকভাবে দু'টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মরহুমা সাজেদা মেমোরিয়াল ট্রাস্টের উদ্দ্যেগে ৫শত জন রোগির ফ্রী চিকিৎসা সেবা প্রদান।

হাকিমপুরে "দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" উদ্বোধন

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

​রাণীনগরে ডেঙ্গু নির্মূলে ৩ মাসের সমন্বিত অভিযান শুরু

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন